শিরোনাম :
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিজিবির বিশেষ টহল অভিযানে প্রায় ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় চোরাচালানকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ১৬ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ০১ কিলোমিটার পশ্চিম দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিলোমিটার পূর্ব দিকে শাকেরের ঘের নামক স্থানে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক ২০০০ ঘটিকায় ০৪ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা উপস্থিতি টের পেয়ে হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত ঘেরের ভেতরের খাল সাঁতরে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা মোট ২৯টি কাট, অর্থাৎ ২,৯০,০০০ (দুই লক্ষ নব্বই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক চোরাকারবারীদের গ্রেফতারে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি
অধিনায়ক
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০