শিরোনাম :
সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি
৮ মে ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন নেত্রকোণার সন্তান

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি

 



বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নেত্রকোণার কৃতি সন্তান মোঃ সোহাগ মিয়া। গত (২ মে) প্রকাশিত এই পূর্ণাঙ্গ কমিটিতে তার স্থান পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। মোঃ সোহাগ মিয়ার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৫নং ধলামূলগাঁও ইউনিয়নে। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা ২০১১ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিজ ইউনিয়ন ধলামূলগাঁওয়ে তিনি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে গঠিত সংগ্রাম কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন তিনি। সাংগঠনিক দক্ষতার কারণে ২০১৭ সালে তাকে ইউনিয়ন গোছানোর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের প্রধান সমন্বয়কের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন। তৃণমূল পর্যায়ের এই একনিষ্ঠ সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালের জানুয়ারিতে তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরবর্তীতে রাজনৈতিক কারণে তিনি ঢাকায় অবস্থান নেন এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। মাঠে তার এই সক্রিয় উপস্থিতির ধারাবাহিকতায় সদ্য ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ সোহাগ মিয়া বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ ভূঁইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে দেশ ও দলের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০