শিরোনাম :
সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি
১৪ মে ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার: ভুক্তভোগী অন্তঃসত্ত্বা

নেত্রকোনার পূর্বধলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত শফিকুল উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। গত প্রায় ছয় মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকেই তার পিতা শফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর পাশবিক নির্যাতন শুরু করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দুই মাস আগে তাকে ময়মনসিংহে পুনরায় কাজে পাঠানো হয়। সেখানে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরীক্ষা করা হলে তার গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়ে। এরপর শফিকুল তাকে বাড়িতে ফিরিয়ে এনে বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।

সম্প্রতি কিশোরীর শারীরিক গঠন পরিবর্তন দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পূর্বধলা থানার একটি বিশেষ দল ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে পুলিশ। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০