শিরোনাম :
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে থেকে বিদেশি পিস্তল, গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একাধিক ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) ভোররাত পৌনে ৪টার দিকে লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে একটি বিশেষ টিম ক্যাম্প-১ (ইস্ট) এলাকার ব্লক-সি/১৫ এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এফসিএন নং-১৬২২০৮ এর রোহিঙ্গা নাগরিক মৃত নজির আহমদের ছেলে দিল মোহাম্মদ (৪৮) এর বসতবাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে তল্লাশি চালানো হয়। অভিযানকালে ক্যাম্প-১ (ওয়েস্ট), ব্লক-সি/৯ এলাকার এফসিএন নং-১৪৯৪৭৮ এর শামসুল আলমের ছেলে মোঃ জাহিদ হোসেন (৩৮) কে আটক করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া তার লুঙ্গির সামনের অংশ থেকে কালো পলিথিনে মোড়ানো আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ সময় তার কাঁধে ঝোলানো কালো ব্যাগের ভেতর থেকে ৪টি পলিব্যাগে মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে এফসিএন নং-১৬২২০৮, ব্লক-সি/১৫ এলাকার দিল মোহাম্মদের স্ত্রী নুর সেহেরা (১৮) এর পরিহিত সেলোয়ারের কোচা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একইসঙ্গে এফসিএন নং-৬২২৯৮৮, ব্লক-এ/৪, ক্যাম্প-১ (ইস্ট)-এর মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২) এর লুঙ্গির কোচা থেকে আরও ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরি নং-৩৮৪, তারিখ ১৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ মূলে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০