শিরোনাম :
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
৮ মে ২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক ১

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি

 



কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর বিশেষ অভিযানে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গত ০৬ মে ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় জনৈক হুমায়ুন রশিদের বাড়ির উঠানের সামনে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া চালিয়ে হুমায়ুন রশিদ (২১) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক হুমায়ুন রশিদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কানজর পাড়া এলাকার মৃত খাইরুল বশরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন, সাংবাদিকের উপর হামলার অভিযোগ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি

প্রতিবন্ধী বাতিজিকে ধর্ষণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা

নিখোঁজ শিবির নেতা জিসান কে লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার

শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীরের বিরুদ্ধে অপপ্রচারে পরিবারের সংবাদ সম্মেলন

সপ্তাহের মধ্যে নিচ্ছিন্ন পুরো পরিবার

সরকারি নিবন্ধন পেল লাকসাম প্রেস ক্লাব

মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১০

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ শুরু

১১

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে সীতাকুণ্ডের ফেরদৌস আহমেদ মুন্না

১২

ভেনিসে প্রবাসী ও স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির প্রদর্শনী মিলনমেলা

১৩

কুমিল্লা মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে আটক ২

১৪

ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না- মনিরুল হক চৌধুরী

১৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১৯৯৫০ পিছ ইয়াবাসহ আটক-১

১৬

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

১৭

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

১৮

তাওসীফ এর প্লে শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জন

১৯

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

২০