শিরোনাম :
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে র‌্যাবের পৃথক অভিযান : ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ৪

কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁওয়ে র‌্যাব-১৫’র পৃথক অভিযানে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও বিপুল পরিমাণ লবণ জব্দ করা হয়। সূত্র জানায়, বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে র‌্যাব-১৫’র সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায়। অভিযানে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও প্রায় ১শ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি চট্টগ্রামের বাঁশখালীর আহমদ ছফার ছেলে মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং ডেগিল্যার বিল এলাকার মো. রহমত উল্লাহর ছেলে নুর মোহাম্মদ (৪২) কে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে র‌্যাব-১৫’র সিপিএসসি ক্যাম্পের স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মীম (এক্স), বিএন’র নেতৃত্বে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকার স্বপ্নচূড়া মার্কেটের সামনে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ ঈদগাঁও কালিরছড়ার মৃত আব্দুল নবীর ছেলে মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং নুর আহমদের ছেলে মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০) কে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরূঙ্গামারী বাজারে ভয়াবহ আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই

লাকসামে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন ও কলম বিরতি কর্মসূচি পালন

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

রৌমারীতে মোরগ পোলাওয়ের প্যাকেটে আস্ত ব্যাঙ

সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

পৃথক ঘটনায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক

পৃথক মন্ত্রণালয় ও বাজেট দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

যে জাতি গর্বিত সন্তানদের স্বীকৃতি দেয় না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না- ভূমি মন্ত্রী

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

১০

নয় মাসের অনাথ শিশু থেকে ‘বিএ পাস’ সমাজসেবক: মেম্বার পদে লড়ছেন অদম্য হারাধন

১১

রাষ্ট্রদর্শন বাস্তবায়নেই শহীদ জিয়ার স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব- আসলাম চৌধুরী

১২

সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

১৩

এই চৌদ্দগ্রামে এই দুটোর স্থান হবে না-চৌদ্দগ্রামে আবদুল্লাহ মোঃ তাহের

১৪

জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন

১৫

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল নামে একজনের মর্মান্তিক মৃত্যু

১৬

১৮ ঘন্টা পর ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

১৭

চৌদ্দগ্রাম পঞ্চম ও দ্বাদশ শ্রেণি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৮

ভেনিসে নতুন মেয়র সিমন ভেন্টুরিনির দায়িত্ব গ্রহণ

১৯

আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০