শিরোনাম :
খায়রুল ইসলাম অভি সাভার স্টাফ রিপোর্টার 
৮ জুলাই ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারের দীর্ঘদিনের যানজট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণের গুরুত্ব তুলে ধরলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু

সাভারের দীর্ঘদিনের যানজট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণের গুরুত্ব তুলে ধরলেন এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু

ঢাকার সাভারের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা নামাবাজারের দীর্ঘদিনের যানজট নিরসনে পরিকল্পিত ট্রাক টার্মিনাল নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু। তিনি বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত ট্রাক টার্মিনাল নির্মাণ করা হলে নামাবাজারসহ আশপাশের এলাকায় ভারী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে, যান চলাচল হবে স্বাভাবিক এবং জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাভার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী ওবায়দুর রহমান অভি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু বলেন, সাভার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল। প্রতিদিন অসংখ্য পণ্যবাহী ট্রাক নামাবাজার এলাকায় প্রবেশ করায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যা সমাধানে পরিকল্পিত ট্রাক টার্মিনাল নির্মাণ সময়ের দাবি।

তিনি আরও বলেন, ট্রাক টার্মিনাল নির্মাণ হলে নির্ধারিত স্থানে পণ্যবাহী যানবাহন অবস্থান করবে। ফলে সড়কে অপ্রয়োজনীয় যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে, ব্যবসা-বাণিজ্যের গতি বাড়বে এবং সাভারের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসও দেন তিনি।

সভাপতির বক্তব্যে ওবায়দুর রহমান অভি বলেন, সাভারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি হলো একটি আধুনিক ট্রাক টার্মিনাল। এটি বাস্তবায়িত হলে নামাবাজারের যানজট অনেকটাই কমে আসবে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাস্তবায়িত হলে সাভারের দীর্ঘদিনের যানজট সমস্যার একটি কার্যকর ও স্থায়ী সমাধান সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয়দের দুর্ভোগ কমাতে অবকাঠামোগত উন্নয়নে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন ছাত্রদল

লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার পলাতক আসামি মকবুল গ্রেফতার

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে এআই ছবি ছড়িয়ে সাভারে বিএনপি নেতা আব্দুর রহমানের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ

যৌন নিপীড়ক মকবুলের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

লাকসামে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত পলাতক

শূন্য বিনিয়োগ থেকে স্বপ্নের বাংলাদেশের পথে- মোঃ সাইফুল হাওলাদার, প্রতিষ্ঠাতা ও সিইও, কেনাকাটা (Kenakata)

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সাভারে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত: সমঅধিকারের আহবান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

মানবাধিকার কার্যক্রমে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার অর্জন

১১

জীবনের ঝুঁকি নিয়ে দুই ছিনতাইকারীকে ধরলেন সাংবাদিক সাইফ

১২

হোটেল শ্রমিকদের অধিকার আদায়ে সাভারে মতবিনিময় ও উদ্বোধন অনুষ্ঠিত।

১৩

বাংগড্ডা বাজার পূবালী ব্যাংক শাখায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জঙ্গল সলিমপুরের সড়ক নির্মাণে সেনাবাহিনীকে বিকল্প পথের পরামর্শ সিডিএর

১৫

জুলাই যোদ্ধাদের স্মরণে লাকসাম জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাচনে সভাপতি সাঈদ, সেক্রেটারি জসিম নির্বাচিত

১৭

ইতালিতে প্রবাসীদের ভ্রমণসেবায় নতুন দিগন্ত—পপুলার ট্রাভেলসের হেড অফিস উদ্বোধন

১৮

বর্ষায় উত্তাল কুয়াকাটা সমুদ্র সৈকত, নিরাপত্তা জোরদারের দাবি পর্যটকদের

১৯

ঢাকার সাভারে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘আন নাশিদ শিল্পী গোষ্ঠী’-এর উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা, নাশিদ পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০