শিরোনাম :
Ovi Khairul
২৩ মে ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাভার রেডিও কলোনি স্কুল মাঠে ঐতিহ্যবাহী পশুর হাটের শুভ উদ্বোধন

oplus_0

খায়রুল  ইসলাম অভি ।স্টাফ রিপোর্টার সাভার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের ঐতিহ্যবাহী রেডিও কলোনি স্কুল মাঠে পশুর হাটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ খোরশেদ আলম এবং নাজমুল হাসান অভি। এসময় হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং দায়িত্বপ্রাপ্ত ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের অনুমোদিত এই পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা, পশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যাংক বুথ সুবিধাসহ দূর-দূরান্ত থেকে আসা বেপারীদের থাকা-খাওয়ার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে আয়োজকরা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, “সাভারের ঐতিহ্যবাহী এই পশুর হাট শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি ঈদুল আজহাকে ঘিরে মানুষের মিলনমেলাও। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়েই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় জাল টাকা শনাক্তকরণ, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমি আশা করি, এই হাট সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরিচালিত হবে।

বিশেষ অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এই পশুর হাটের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা বেপারীদের থাকা-খাওয়া থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত সবকিছু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। আমরা চাই, ক্রেতা ও বিক্রেতারা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দর পরিবেশে কোরবানির পশু কেনাবেচা করতে পারেন।

আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে কোরবানির পশু কেনাবেচা নিশ্চিত করতেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে হাটে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৭ মামলা, সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের জায়গা বেদখলের পাঁয়তারা

কুড়িগ্রামের এক মৎস্য গ্রামে ৩০০ পুকুর, ৭০০ পরিবার স্বাবলম্বী

সরকারি জমি খারিজের নামে টাকা নেওয়ার অভিযোগের প্রতিবাদ

সাভারে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থ মন্ত্রী

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সকল নাগরিক সমান- আসলাম চৌধুরী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা জরুরি: ইলিয়াস পাটোয়ারী

এ মাদ্রাসার সাথে আমার আত্মার সম্পর্ক;এত জরাজীর্ণ হওয়ার পরও সারাদেশে সেরা হওয়ায় আমি মুগ্ধ- মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি

১০

সাভারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

নজরুল বর্ষ উপলক্ষে লাকসামে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১২

লাকসামে এমপি আবুল কালামের ভাইয়ের চেহলাম অনুষ্ঠিত

১৩

লাকসামে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

১৪

লাকসাম পৌর জামায়াতের মেয়র প্রার্থীর সার্বিক তত্বাবধানে ফ্রি সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

১৫

সাভারে ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত।

১৬

ঢাকার সাভারে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের সমর্থনে মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।।

১৭

লাকসামে ছাত্রশিবিরের উদ্যোগে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

লাকসামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর জশনে জুলুছ অনুষ্ঠিত

১৯

সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে জিম্মি করে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, আটক ৩

২০