শিরোনাম :
ajkersottoprokash24
১ নভেম্বর ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রাম নগরের তিনপুলের মাথা এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। রিয়াজউদ্দিন বাজারে তাঁর একবার ব্যবহারযোগ্য ক্রোকারিজ পণ্যের দোকান রয়েছে। দোকান থেকে বাসায় ফেরার পথে তিনপুলের মাথা এলাকায় গাড়িতে ওঠার আগমুহূর্তে তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায় বলে জানিয়েছেন তাঁর দোকানের কর্মচারী মোহাম্মদ মানিক।

কর্মচারীর বরাতে জানা গেছে, কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাঁকে মারধর করে এবং কিরিচ দিয়ে কোপাতে শুরু করে। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানিয়েছেন, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাঁর স্বজনেরা এ ঘটনায় জড়িত কয়েকজন ব্যবসায়ীর নাম পুলিশকে জানিয়েছেন। তবে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম প্রেসক্লাব এর সেক্রেটারি ফারুক আল শারাহ’র জন্মদিন উদযাপন

১

স্বাভাবিক জীবনে ফেরার আশায় তিন জেলার ৬৫ জন আত্মসমর্পণ করলেন

২

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩

হ্যালোউইনে ভূতের ভয় নয়, পুরোনো দিনের সাজেই মজেছেন তারকারা

৪

মিরপুরে শ্রমিক বিক্ষোভের পর তিন মেট্রো স্টেশন আবার চালু, সড়কে চলাচল স্বাভাবিক

৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রদবদল: নিউজিল্যান্ড একে, দক্ষিণ আফ্রিকা দুইয়ে

৬

নতুন বেতনকাঠামোয় প্রথম বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

৭

পিসিডিতে ২২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর

৮

অক্টোবরের আলোচনায় তিশা, পরীমনি, মেহজাবীন ও বৃষ্টি

৯

ইউরোপের রাজপথে তরুণদের বিক্ষোভ: ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে উত্তেজনা

১০

সুন্দরবনে কেওড়া ফলের ভোজে মেতেছে বানরের দল

১১

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৩০

১২

খুলনায় লংমার্চের পথসভায় জামায়াত আমির: গণভোটের রায় না মানলে আন্দোলন থামবে না

১৩

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে বড় ধাক্কা: পাসের হার নেমেছে ৪৬ শতাংশের নিচে

১৪

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২৯ জন

১৫

চট্টগ্রামে চাঁদা দাবির অভিযোগে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

১৬

ভাঙ্গায় লংমার্চের পথসভা: সংস্কার ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

১৭

ডিসেম্বর থেকে দেশজুড়ে সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৮

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার নামল ৫২ শতাংশে, জিপিএ-৫-ও কমেছে অনেকটা

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস করেছে অর্ধেকের কিছু বেশি শিক্ষার্থী

২০