বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) নয় ধরনের পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। মোট শূন্য পদের সংখ্যা ২২০। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি পদ রয়েছে ক্রেডিট অফিসারে, ৮০টি, এরপর সিনিয়র ক্রেডিট অফিসার পদে ৬০টি। এ ছাড়া শাখা ব্যবস্থাপক পদে ২৮টি, ফিল্ড সুপারভাইজার পদে ২০টি, হিসাবরক্ষক কাম আইটি সহকারী পদে ১৫টি, অডিট অফিসার পদে ১০টি, এলাকা ব্যবস্থাপক পদে ৫টি এবং পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার পদে ১টি করে পদ রয়েছে। পরিচালক পদের বেতন আলোচনা সাপেক্ষে; অন্যান্য পদে শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে, স্থায়ী হলে তা আরও বাড়বে।
আগ্রহী প্রার্থীদের হাতে লেখা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও মোবাইল নম্বরসহ আবেদনপত্র পাবনার রাধানগর মক্তব মোড়ে পিসিডির নির্বাহী পরিচালকের ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২২ নভেম্বর ২০২৬।
সূত্র: প্রথম আলো
মন্তব্য করুন