শিরোনাম :
ajkersottoprokash24
১ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাভাবিক জীবনে ফেরার আশায় তিন জেলার ৬৫ জন আত্মসমর্পণ করলেন

রোববার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন তিন জেলার ৬৫ জন। তাঁদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের সাতজন রয়েছেন। তাঁরা বিভিন্ন চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে এসআরবি-১২।

অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভুল বুঝে যাঁরা এসব সংগঠনে যোগ দিয়েছিলেন, তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসছেন। স্বাভাবিক জীবনে ফিরতে তাঁদের আইনি পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরিয়ে আনতে একটি প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।

বক্তারা জানান, আত্মসমর্পণকারীদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক মামলা রয়েছে। মামলাগুলো পর্যালোচনা করে সেই অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং বিচার দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। আত্মসমর্পণকারীদের একজন সালমান শাহ বলেন, সরকার ভালো হওয়ার সুযোগ দেওয়ায় তিনি এই পথ ছেড়েছেন। আরেকজন বাবু মিয়া জানান, ভুল পথে তাঁর জীবনের ১৫ বছর চলে গেছে; এখন পরিবার নিয়ে শান্তিতে বাকি জীবন কাটাতে চান।

এর আগে ২০১৯ সালে পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন আত্মসমর্পণ করেছিলেন। ধারাবাহিক অভিযান ও আত্মসমর্পণের ফলে এসব এলাকায় চরমপন্থীদের তৎপরতা অনেক কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম প্রেসক্লাব এর সেক্রেটারি ফারুক আল শারাহ’র জন্মদিন উদযাপন

১

স্বাভাবিক জীবনে ফেরার আশায় তিন জেলার ৬৫ জন আত্মসমর্পণ করলেন

২

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩

হ্যালোউইনে ভূতের ভয় নয়, পুরোনো দিনের সাজেই মজেছেন তারকারা

৪

মিরপুরে শ্রমিক বিক্ষোভের পর তিন মেট্রো স্টেশন আবার চালু, সড়কে চলাচল স্বাভাবিক

৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রদবদল: নিউজিল্যান্ড একে, দক্ষিণ আফ্রিকা দুইয়ে

৬

নতুন বেতনকাঠামোয় প্রথম বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

৭

পিসিডিতে ২২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর

৮

অক্টোবরের আলোচনায় তিশা, পরীমনি, মেহজাবীন ও বৃষ্টি

৯

ইউরোপের রাজপথে তরুণদের বিক্ষোভ: ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে উত্তেজনা

১০

সুন্দরবনে কেওড়া ফলের ভোজে মেতেছে বানরের দল

১১

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৩০

১২

খুলনায় লংমার্চের পথসভায় জামায়াত আমির: গণভোটের রায় না মানলে আন্দোলন থামবে না

১৩

দিনাজপুর বোর্ডে এইচএসসিতে বড় ধাক্কা: পাসের হার নেমেছে ৪৬ শতাংশের নিচে

১৪

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ২৯ জন

১৫

চট্টগ্রামে চাঁদা দাবির অভিযোগে বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

১৬

ভাঙ্গায় লংমার্চের পথসভা: সংস্কার ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান

১৭

ডিসেম্বর থেকে দেশজুড়ে সাংস্কৃতিক উৎসবের ঘোষণা দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৮

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার নামল ৫২ শতাংশে, জিপিএ-৫-ও কমেছে অনেকটা

১৯

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাস করেছে অর্ধেকের কিছু বেশি শিক্ষার্থী

২০